বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যকার নবায়নকৃত দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যকার নবায়নকৃত দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত
![]()
ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আজ বুধবার বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যকার নবায়নকৃত দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক এবং কুয়েত সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল ড. খালেদ আলী হাসান হাজী আল কান্দারী এই চুক্তি স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত চুক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন, তাদের সুযোগ-সুবিধা ও আর্থিক সংশ্লিষ্টতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
গত ২৬ মার্চ কুয়েত সশস্ত্র বাহিনীর তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকায় আগমন করেন। পরবর্তীতে ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত দুই দেশের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলদ্বয়ের মধ্যে প্রটোকল চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিগত ত্রিশ বছর যাবৎ বাংলাদেশ সশস্ত্র বাহিনী বন্ধু প্রতিম রাষ্ট্র কুয়েত পুনর্গঠনে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে।
কুয়েত সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং দু’দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 