বুধবার, ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মেট্রোরেলের সঙ্গে পদ্মা সেতু-কর্ণফুলী টানেলেরও উদ্বোধন এ বছর
মেট্রোরেলের সঙ্গে পদ্মা সেতু-কর্ণফুলী টানেলেরও উদ্বোধন এ বছর

চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল (এমআরটি-৬) এবং কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় শাহবাগ গণগ্রন্থাগারে ‘জয় বাংলা আর্ট ক্যাম্প এবং পিতার ভাবনায় সোনার বাংলা’ চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে হাসুমণির পাঠশালা।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন। আর বেশি দেরি নয়, চলতি বছরের জুনের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হবে। একই বছর উদ্বোধন হবে বঙ্গবন্ধু টানেলও। একইসঙ্গে তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট মেট্রোরেল এ বছরই উদ্বোধন হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এরপরও সরকারকে যারা অপবাদ দেয় তারা চোখে দেখে না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। এসব প্রকল্প আজ হয়ে গেছে। বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। এটি তাদের গাত্রদাহের কারণ।
হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইফ নূর ই আলম চৌধুরী লিটন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুবকর সিদ্দিক, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 