বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মিশরীয় বিমান লিজ গ্রহণের সাথে জড়িত ব্যক্তিদের স্থায়ী কমিটির আগামী বৈঠকে উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ
মিশরীয় বিমান লিজ গ্রহণের সাথে জড়িত ব্যক্তিদের স্থায়ী কমিটির আগামী বৈঠকে উপস্থিতি নিশ্চিত করার সুপারিশ
![]()
ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২১ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মিশরীয় ২টি বিমান লিজ গ্রহণের অভিযোগের সাথে জড়িত ব্যক্তিদের কমিটির আগামী বৈঠকে উপস্থিতি নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল ২০২১ সম্পর্কে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে কমিটি আগামী সভায় পর্যালোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 