মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » দেশে এখন করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে এখন করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখন করোনা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৯ মার্চ) ষষ্ঠ আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি কনফারেন্স এবং বার্ন ইনস্টিটিউটে মুজিব কর্নার ও বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশ এখন বিশ্বে অষ্টম স্থানে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত সাড়ে ২৯ কোটি ডোজ ভ্যাকসিন পেয়েছি। ইতোমধ্যে সাড়ে ২৩ কোটি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। দেশের মোট জনগোষ্ঠীর ৭৫ ভাগেরও বেশি মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আর ফ্রন্ট লাইনারদের প্রায় ৯৭-৯৮ শতাংশ লোক ভ্যাকসিনেটেড হয়েছে। এখন করোনায় মৃত্যু প্রায় শূন্যের কোটায়, সংক্রমণের হারও এক শতাংশের নিচে নেমে এসেছে।
স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দেশে এখন করোনা নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে রাখা হবে।’ করোনা নিয়ন্ত্রণে রাখতে তিনি সবাইকে নিয়মিত মাস্ক পরতে এবং টিকা নেওয়ারও আহ্বান জানান।
এ সময় মন্ত্রী জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১ লাখ মানুষ ওপিডিতে (আউট পেশেন্ট ডিপার্টমেন্ট) সেবা নিয়েছেন। আর এই ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১০ হাজার জনের অপারেশন হয়েছে এবং জরুরি সেবা নিয়েছে ১৩ হাজার ৫০০ লোক।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 