বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মুক্তিযোদ্ধাদের জন্য পদক সংখ্যা বাড়ানোর সুপারিশ
মুক্তিযোদ্ধাদের জন্য পদক সংখ্যা বাড়ানোর সুপারিশ

ঢাকা, ০৮সেপ্টেম্বর, ২০২১: একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ এবং ওয়ারেসাত হোসেন বেলাল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মুক্তিযোদ্ধা পদক নীতিমালা, ২০২১, রাজধানী সুপার মার্কেটের উন্নয়নমূলক কার্যক্রম এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বোর্ড সভায় আলোচিত অপ্রয়োজনীয় ও অব্যবহৃত জমিসমূহ বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি বিষয়ক আলোচনা করা হয়।
বৈঠকে মুক্তিযোদ্ধা পদক নীতিমালা, ২০২১ অনুযায়ী যোগ্য ব্যক্তি/সংস্থা/প্রতিষ্ঠানকে প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয়কে নির্ধারিত পদক সংখ্যা আরও বাড়ানোর জন্য সুপারিশ করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক ঘোষিত যাবতীয় সুযোগ সুবিধা যেন তাঁরা নির্বিঘ্নে গ্রহণ করতে পারেন সে লক্ষ্যে প্রত্যেককে ডিজিটাল সনদ, পরিচয় পত্র ও একটি মেডেল প্রদানের সুপারিশ করা হয়।
বৈঠকে সকল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিসে বীর মুক্তিযোদ্ধাদের উঠানামার কষ্ট লাঘব করতে মন্ত্রণালয়কে কমপ্লেক্সে লিফট/ক্যাপসুল লিফট স্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বিভিন্ন সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 