শনিবার, ২৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » জেদ্দা বাংলা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
জেদ্দা বাংলা স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন
![]()
যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে (জাতীয় পাঠক্রম) উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস।
দিবসটি উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতির পতাকা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা, শ্রম কাউন্সিলর এম.কাজী এমদাদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
প্রতিষ্ঠান প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত স্মৃতি সৌধে পুস্পাঘ্য অর্পণ করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ সদস্যবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে ছাত্র-ছাত্রীরা। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ ও জাতির কল্যাণ কামনার করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 