বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সরকার ভাতাভোগীদের হাতে হাতে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে - সমাজকল্যাণমন্ত্রী
সরকার ভাতাভোগীদের হাতে হাতে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে - সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সরকার ভাতাভোগীদের হাতে হাতে ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখন সকল ভাতাভোগী ঘরে বসে ভাতা পাচ্ছে।
মন্ত্রী আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি উপকারভোগীর নিকট প্রেরণের লক্ষ্যে সমাজসেবা অধিদফতর ও বিকাশ এবং নগদের মধ্যে সংশোধিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারেরে সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিকাশ এবং নগদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশের সুবিধা সকল নাগরিকের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত ভাতাসমূহ নির্বিঘ্ন করতে ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ডাটাবেজ প্রস্তুতের কাজ চলমান রয়েছে।
মন্ত্রী আরো বলেন, জিটুপি পদ্ধতিতে প্রায় এক কোটি ভাতাভোগী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাচ্ছেন। সম্পাদিত চুক্তির ফলে ভাতাভোগীরা আরো সহজভাবে ভাতার অর্থ পাবেন।
এর আগে বিকাশ ও নগদের পক্ষে নির্বাহীগণ ও সমাজসেবা অধিদফতরের পক্ষে অধিদফতরের মহাপরিচালক চুক্তি স্বাক্ষর করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 