বুধবার, ২৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : খাদ্যমন্ত্রী
পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : খাদ্যমন্ত্রী
![]()
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা বিধানে সরকার বদ্ধ পরিকর। ইতোমধ্যে পুষ্টি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
বুধবার (২৩ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে জাতিসংঘের এফএও-এর খসড়া তৃতীয় দেশ বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি৩) এবং মিটিং দ্য আন্ডারনিউট্রিশন প্রকল্পের ফলাফল প্রকাশ শীর্ষক জাতীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষিতে বৈচিত্র্যপূর্ণ ও জলবায়ু স্মার্ট বিনিয়োগ আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. নাজমানারা খানুমের সভাপতিত্বে বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি দলের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন চার্লস হোয়াইটলি, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন, শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া বক্তব্য রাখেন।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, একাডেমিয়া এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 