জনের অনুষ্ঠানে অতিথি মিথিলা

কখনও গান, অভিনয়, কখনও বন্ধুত্ব, বিয়ে কিংবা প্রেমের গুঞ্জন। প্রায়ই দর্শকদের আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা। বলছি, জন কবির ও রাফিয়াথ রশীদ মিথিলার কথা।
জন এবং মিথিলা দুজনই সংগীত অনুরাগী। গানের পাশাপাশি অভিনয়ে নাম লিখিয়ে সুনামও কুড়িয়েছেন তারা। এমনকি একসঙ্গে তাদের দু’জনকে অসংখ্য নাটকের কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে। জন ও মিথিলার পরিচয়ের সূত্রপাত মূলত তাহসানের মাধ্যমে। বর্তমানে তাহসানের সঙ্গে মিথিলার সংসার ভেঙ্গে গেলেও জনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটা এখনও টিকে আছে বলে জানান মিথিলা।
জনের সাথে মিথিলার প্রেমের গুঞ্জনও বাতাসে উড়েছে। তবে এবার জন কবিরের মুখোমুখি হলেন এই অভিনেত্রী। উদ্দেশ্য, জনের বিশেষ ইউটিউব অনুষ্ঠান ‘আই স্টার্টেড অ্যা পডকাস্ট’। জানা গেছে, অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছেন মিথিলা।
সেখানে করোনা সঙ্কট থেকে শুরু করে তার জন্ম। বেড়ে উঠার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। প্রিয় ব্যান্ডসহ নানা বিষয়ে কথা বলেন মিথিলা। এমনকি তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ও আলোচনায় উঠে আসে।
এছাড়াও কলকাতার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার নানা বিষয়ে কথা বলেন মিথিলা। শুধু তাই নয়, অনুষ্ঠানের এক পর্যায়ে জন কবিরের সঙ্গে মিথিলার পরিচয়ের বিষয়টিও উঠে আসে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 