সোমবার, ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫
সোনারগাঁয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ৫ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলো- সাইফুল ইসলাম (৪৩), শাহিন আহমেদ (৩৫), রিফাত চৌধুরী (১৯), মাহফুজুল করিম ভূঁইয়া (২৬) ও শরিফুল ইসলাম (২৬)। সোমবার (২১ মার্চ) সকালে সোনারগাঁয় পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১ এর একটি টিম।
র্যাব জানায়, কুমিল্লা থেকে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৫০৭ বোতল ফেন্সিডিলসহ সাইফুল ইসলাম, শাহিন আহমেদ ও রিফাত চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে একটি মোটরসাইকেল তল্লাশী করে ২ কেজি গাঁজাসহ মাহফুজুল করিম ভূঁইয়া ও শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা প্রাইভেটকার ও মোটর সাইকেলের চালক এবং যাত্রীর ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 