সোমবার, ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ফরিদপুর | শিরোনাম » ফরিদপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত
ফরিদপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত

ফরিদপুরে আন্তর্জাতিক বন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক বন বিভাগ ফরিদপুর এর উদ্যোগে বিভাগীয় বন কর্মকর্তা মো. গোলাম কুদ্দুস ভূঁইয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, জেলা আনসার কমান্ডার নাদিয়া ইয়াসমিন,
জেলা শিক্ষা অফিসার সাইফুল কবির, পথকলি সংস্থার নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন প্রমুখ সভায় বক্তারা বলেন, বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ও ব্যবহার প্রতিপাদ্য বিষয় নিয়ে এবছর আন্তর্জাতিক বন দিবস-২০২২ পালিত হচ্ছে।
এ সময় বক্তারা বনায়নের গুরুত্ব ও মানব জীবনে বনায়নের নানা মুখী উপকারী দিকগুলো তুলে ধরে বেশি করে গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা শুধু আর্থিক দিক বিবেচনা করে গাছ না লাগিয়ে ঔষধি, ফলজ ও বনজ গাছ লাগানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 