মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠক
![]()
ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২১: একাদশ জাতীয় সংসদের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৯ম বৈঠক আজ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ. বি. এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি এবং বাসন্তী চাকমা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পার্বত্য শান্তিচুক্তির অধীনে প্রণীত প্রবিধান/নীতিমালা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি নিয়োগ প্রক্রিয়া জেলা প্রশাসকের পরিবর্তে জেলা পরিষদের অধীনে ন্যস্ত করার সুপারিশ করা হয়।
পার্বত্য এলাকায় ১৪২টি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ বিবেচনায় ‘বিদ্যালয়বিহীন গ্রামে ১০০০টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পে’ অন্তর্ভূক্ত করে জাতীয়করণের পুন:সুপারিশ করা হয়।
বৈঠকে আরো উল্লেখ করা হয়েছে তিন পার্বত্য জেলায় বর্তমানে কর্মরত প্রধান শিক্ষকের সংখ্যা ১০৪৮ জন, সহকারী শিক্ষকের সংখ্যা ৬৭৮৯ জন, প্রধান শিক্ষক পদে শুণ্য পদ ৪৬৯ জন এবং সহকারী শিক্ষক পদে শুণ্য পদ ১১১৬জন। এ শুণ্য পদগুলো পূরণের জন্য কমিটি সুপারিশ করে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানীয় প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 