শনিবার, ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজনীতি | শিরোনাম | সিলেট » দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার - পরিবেশমন্ত্রী
দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার - পরিবেশমন্ত্রী
![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সদ্যস্বাধীন দেশকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আজ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, চলমান কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটানোর একটি অনন্য সুযোগ। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানরত এ সমাবেশে শিক্ষার্থীরা নিজেদের জীবনের প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পারবে যা তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের মেধা কাজে লাগিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।
বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্কাউটসের কমিশনার রিংকু রঞ্জন দাস এবং জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী।
উল্লেখ্য, এর পূর্বে পরিবেশমন্ত্রী জুড়ী উপজেলার আরএইচডি-সাগরনাল টি ফ্যাক্টরি রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 