বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বঙ্গবন্ধু জাতির আদর্শ ও সংহতির প্রতীক : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধু জাতির আদর্শ ও সংহতির প্রতীক : সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ভারত ও দক্ষিণ আফ্রিকাসহ পৃথিবীর যেসব দেশে রাষ্ট্রীয়ভাবে জাতির পিতা নির্ধারিত রয়েছে, সেসব দেশে এ বিষয়ে কোনো বিভেদ নেই, কোনো সমালোচনা নেই। তেমনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়েও কোনো বিভেদ থাকতে পারে না, সমালোচনা থাকতে পারে না। তিনি একটি জাতির আদর্শ ও সংহতির প্রতীক।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর আমাদের শিশুদের জাতির সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। এ সময়ে যে শিশু-কিশোররা বড় হয়েছে, তাদের মিথ্যা ইতিহাস শিক্ষা দেওয়া হয়েছে। স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি।
তিনি বলেন, ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে নতুন প্রজন্ম জাতির সঠিক ইতিহাস জানতে পারছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) সাবিহা পারভীন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 