বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » সাংস্কৃতিক মুক্তি ব্যতীত রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয় - সংস্কৃতি প্রতিমন্ত্রী
সাংস্কৃতিক মুক্তি ব্যতীত রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয় - সংস্কৃতি প্রতিমন্ত্রী
![]()
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে-প্রাণে বিশ্বাস করতেন, সাংস্কৃতিক মুক্তি ব্যতীত রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং সমৃদ্ধি অর্জনের পথে রয়েছে। এটিকে টেকসই ও অর্থবহ করে তুলতে হলে প্রয়োজন সাংস্কৃতিক মুক্তি অর্জন। বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী গতকাল গ্রিসের এথেন্সে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ ও গ্রিস আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্রিসের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি ১৬ মার্চ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তিটি স্বাক্ষরিত হলে গ্রিস ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরো জোরদার ও বেগবান হবে। তিনি এ সময় গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন দোয়েল একাডেমিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুদান প্রদানের আশ্বাস দেন।
‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ এর সভাপতি হাজী আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ এর সাবেক সভাপতি গোলাম মাওলাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 