বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করতে হবে - ধর্ম প্রতিমন্ত্রী
নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পন্ন করতে হবে - ধর্ম প্রতিমন্ত্রী
![]()
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের কালক্ষেপন করা যাবে না।
আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের ফেব্রুয়ারি মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করতে হবে। মন্ত্রণালয় হতে নিয়মিত প্রকল্প পরিদর্শণ কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, করোনা মহামারির কারণে উন্নয়ন কার্যক্রম কিছুটা ধীরগতিতে বাস্তবায়িত হয়েছে। এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় বর্তমান অর্থবছরের অবশিষ্ট সময়ে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আরো সক্রিয় হয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
সভায় ধর্ম সচিব কাজী এনামুল হাসান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, দপ্তর ও সংস্থার প্রধানগণ এবং প্রকল্প পরিচালকবৃন্দ অংশগ্রহণ করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 