বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ২
ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ২

ময়মনসিংহে র্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর একটি টিম। এ সময় মাদক চোরাকারবারিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আরও পড়ুন: মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যার অভিযোগ
র্যাব-১৪-এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার (১৫ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শম্ভুগঞ্জ এলাকার চরাঞ্চলে মাদক চোরাকারবারি হচ্ছে বলে খবর পায় র্যাব-১৪। এ সময় কোম্পানি অধিনায়ক মেজর আখের মোহাম্মদ জয়ের নির্দেশে একটি আভিযানিক দল অভিযানে নেমে মাদক ব্যবসায়ী সোহাগ মিয়া ও হাসানকে আটক করে। তাদের কাছ থেকে ৩০ কেজি শুকনা গাঁজা জব্দ করা হয়।
দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় র্যাব। কোতোয়ালি মডেল থানায় র্যাব বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 