বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে
খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে
![]()
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর একটি আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার পক্ষে একটি আবেদন আমরা পেয়েছি। পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এদিকে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।
তিনি বলেন, মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে, কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সেলিমা। একইসঙ্গে তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।
বুধবার (১৬ মার্চ) সকাল ৯টায় সেলিমা ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছে।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়ার বিষয়টি আবেদনে উল্লেখ করা হয়েছে কিনা জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, সে ব্যাপারটি উল্লেখ আছে বোধয়। তবে ওরা (সরকার) তো বিদেশে যেতে দিচ্ছে না।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 