বুধবার, ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিশ্বে তেল সরবরাহের বিষয়ে কোনো উদ্বেগ নেই: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
বিশ্বে তেল সরবরাহের বিষয়ে কোনো উদ্বেগ নেই: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বে তেল সরবরাহের বিষয়ে কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন ঢাকা সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা (পলিটিক্যাল কনসালটেশন) শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়।
মোমেন-ফয়সালের বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বুধবার (১৬ মার্চ) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাবে। সফরে বাংলাদেশের ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণে সংলাপের মূল আলোচ্য বিষয়।
এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার, রোহিঙ্গা সংকট এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে।
সূত্র জানায়, এ সংলাপের মধ্য দিয়ে সৌদি আরব থেকে একটি বড় বিনিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে।
এরই মধ্যে তেল শোধনাগার, পেট্রো কেমিক্যাল কমপ্লেক্স, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধশিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, পোতাশ্রয় নির্মাণ, সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌরবিদ্যুৎ খাতে ৬০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের বিনিয়োগকারীরা।
পাশাপাশি, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার। এই রাজনৈতিক সংলাপে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জনশক্তি রপ্তানিসহ যৌথ সহযোগিতার বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের কারণে গত পাঁচ বছরে বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর ও রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরেও অন্তত তিনটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 