মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী রোমানিয়া
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী রোমানিয়া
![]()
রোমানিয়ার শ্রমবাজারের বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে জানিয়ে ঢাকা সফররত বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা বলেছেন, দেশটি বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী।
আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের দপ্তরে সাক্ষাৎ করেন বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা। এ সময় তার দেশের এ আগ্রহের কথা জানান মেয়র।
বুখারেস্টের মেয়র তার দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানালে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে।
বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী উল্লেখ করে মন্ত্রী ইমরান বলেন, পৃথিবীর বহু দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কর্মীদের অবদান রয়েছে। এছাড়াও তারা দু’দেশের পারস্পরিক সহযোগিতা এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বুখারেস্টের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের এবং বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 