মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » সালমানকে নিয়ে নোংরা পলিটিক্সের শিকার জেরিন
সালমানকে নিয়ে নোংরা পলিটিক্সের শিকার জেরিন

ভারতীয় চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী জেরিন খান। বলিউডের পাশাপাশি কাজ করেছেন তামিল ও পাঞ্জাবি ভাষার সিনেমাতে। সালমান খানের সহ-অভিনেতা হিসেবে ২০১০ সালে বীর সিনেমার মাধ্যমে বলি পাড়ায় পদার্পণ। এছাড়াও সালমানের রেডি সিনেমার একটি আইটেম গান ‘ক্যারেক্টার ঢিলা’-তে পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা পান।
এদিকে দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে সফলতার ঝুড়িতে তেমন কিছুই। প্রশ্ন ওঠে, গডফাদার হিসেবে শক্তিশালী অভিনেতা সালমান পাশে থাকা সত্ত্বেও কেন উল্লেখযোগ্য কোনও সাফল্য নেই? এ ব্যাপারে যদিও অনেকে ইঙ্গিত করেছে জ্যাকুলিন ফার্নান্দেকে।
তবে এব্যাপারে এবার মুখ খুললেন জেরিন খান। তিনি বলেন ‘আমাকে বলিউডে সালমান এনেছেন এটা ঠিক। কিন্তু সালমান আমার গডফাদার ছিলেন না। আমি কোনও গডফাদার পাইনি।’ নিজের ব্যর্থতার কথা ব্যাখ্যা দিতে গিয়েই এমনটা বলেছেন তিনি।
এছাড়াও নাম প্রকাশ না করে জেরিন আরও বলেন, তার এক সহশিল্পী সালমানকে তার কাছে থেকে দূরে সরিয়েছে। একের পর এক তার ছবি বাতিল করেছে। এদিকে সালমানের কাছ থেকে প্রত্যাখ্যাত হবার পর এই অভিনেত্রী বি গ্রেডের সিনেমার কাজ শুরু করে। এতে সাল্লুবাবা আরও নাখোশ হন।
ইতোমধ্যে তার ও সালমানের গোপন বিয়ের খবর ভাইরাল হলে তিনি বলেন, তাকে ব্যবহার করা হচ্ছে বারবার। তিনি নোংরা পলিটিক্সের শিকার। সালমানের সাথে তার কোনও যোগাযোগ নেই। তিনি আগ বাড়িয়ে কারো করুণা চাইতে পারেনা। যার ফলে অকারণেই সেই সময় ভুল বুঝে তার ক্যারিয়ারটা প্রায় শেষ করে দেয়!




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 