মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ঢাকা-চট্টগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ঢাকা-চট্টগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
![]()
ঢাকা, ১৫ মার্চ, ২০২২ : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকা-চট্টগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহনের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে
আজ সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মোঃ শফিকুল আজম খাঁন ও নাদিরা ইয়াসমিন জলি সভায় অংশগ্রহণ করেন।
সভায় ১৮তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। আগের বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা হয়।
সভায় জানালীহাট-চুয়েট-কাপ্তাই রেলপথ নির্মাণ প্রকল্প, ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণের সর্বশেষ অবস্থা, ঢাকা সার্কুলার রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকা-চট্রগ্রাম হাইস্পীড রেলপথ নির্মাণ প্রকল্প এবং আখাউড়া-সিলেট সেকশনের মিটারগেজ লাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পের অগ্রগতিসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
কমিটি ঢাকা সার্কুলার রেলপথ নির্মান প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ও নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 