মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » নিক্কেইয়ের প্রতিবেদনের বক্তব্য প্রত্যাখ্যান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
নিক্কেইয়ের প্রতিবেদনের বক্তব্য প্রত্যাখ্যান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চীন ২০১১ সালে সরবরাহ করা সরঞ্জাম দিয়ে বাংলাদেশে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের জন্য একটি রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে’ নিক্কেই এশিয়ার এমন প্রতিবেদনের বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সোমবার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চীন-বাংলাদেশ ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র বলে কিছু নেই এবং ভবিষ্যতে কিছু করার পরিকল্পনা নেই।
সরকার লিখিতভাবে ওই সংবাদের প্রতিবাদ জানাবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, যখন একটি দেশ অন্য কোনো দেশ থেকে কোনো সরঞ্জাম কেনে, তখন রক্ষণাবেক্ষণের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়। এর বাইরে আর কিছু নেই। ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ হাবের মতো কিছু হবে এমন কোনো পরিকল্পনা নেই।
জাপানের সংবাদমাধ্যম নিক্কেই-এর একটি সংবাদ প্রকাশ করে যাতে বলা হয়, বাংলাদেশে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণ কেন্দ্র করতে যাচ্ছে চীন। এতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত আমাদের কোনো উদ্বেগ জানায়নি।
এর আগে রোববার চীনা রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের একই কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে এ ধরনের কোনো পরিকল্পনা সম্পর্কে তার কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 