মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » কাতারের আমিরের সাথে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাত
কাতারের আমিরের সাথে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর সাক্ষাত
![]()
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন দোহায় সোমবার কাতারের আমিরের সাথে সাক্ষাত করেছেন।
তালেবান আফগানিস্তান দখলে নেয়ার পর দেশটির সংকট নিয়ে কথা বলতে তিনি দোহা সফরে আসেন।
গত ১৫ আগস্ট তালেবানের কাবুল দখলের পর এ এলাকায় যুক্তরাষ্ট্রের কোন উচ্চ পদস্থ কর্মকর্তার এটিই প্রথম সফর। তার সাথে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকে ব্লিংকেন মার্কিন নাগরিকদের সরিয়ে আনার বিষয়ে উপসাগরীয় এ দেশটির ব্যতিক্রমী সহযোগিতার জন্য এর শাসককে ধন্যবাদ জানান।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, উভয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করেছেন।
তবে দোহায় ব্লিংকেন তালেবানের কোন প্রতিনিধির সাথে সাক্ষাত করেননি।
আফগানিস্তান থেকে সরিয়ে আনা ৫৫ হাজার লোককে প্রথমে কাতারে যুক্তরাষ্ট্রের বৃহৎ বিমান ঘাঁটিতে রাখা হয়। এটি সরিয়ে আনা মোট সংখ্যার প্রায় অর্ধেক।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 