সোমবার, ১৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » তাঁতজাত পণ্যের নতুন ডিজাইন উদ্ভাবনে কাজ করছে সরকার
তাঁতজাত পণ্যের নতুন ডিজাইন উদ্ভাবনে কাজ করছে সরকার
![]()
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, দেশে ও বিদেশে তাঁতজাত পণ্যের প্রসারে নতুন ডিজাইন উদ্ভাবনে কাজ করছে সরকার। এজন্য দেশের তাঁতসমৃদ্ধ অঞ্চলগুলোতে ফ্যাশন ডিজাইন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার বিটিএমসি ভবনের নিচতলায় দুই মাসব্যাপী তাঁতবস্ত্র প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, তাঁতশিল্পের উন্নয়ন ও তাঁতীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য ঋণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রূপকল্প-২০৪১ সামনে রেখে সরকার তাঁত ও বস্ত্রখাতে নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগিয়ে এ খাতকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। দেশে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ, দক্ষ মানব সম্পদ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রপ্তানি বৃদ্ধিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জাকির হোসেনসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও তাঁতবোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 