আবারও একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়ও এখন বেশ জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা করতে দেখা যাচ্ছে তাদের। বলতে গেলে বড় পর্দার এই জুটি এখন উপস্থাপনায়ও জুটি বেঁধেছেন।
এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও উপস্থাপনা করবেন ফেরদৌস-পূর্ণিমা। আগামী ২৩ মার্চ হবে এ অনুষ্ঠান। এখন পুরোদমে চলছে এর রিহার্সেল।
উপস্থাপনা প্রসঙ্গে ফেরদৌস সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি উপস্থাপনার কাজটি অনেক উপভোগ করি। ভালো অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেলে কখনোই তা ফিরিয়ে দিই না। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান যথেষ্ট মর্যাদাপূর্ণ। এ ধরনের অনুষ্ঠানে কাজ করে মানসিক শান্তিও পাওয়া যায়।’
বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফেরদৌস। অন্যদিকে সিনেমার পাশাপাশি উপস্থাপনা নিয়েও ব্যস্ত আছেন পূর্ণিমা।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 