রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তার
ফতুল্লায় সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তার

ফতুল্লার শিয়াচর লালখাঁ এলাকার সন্ত্রাসী সোহেলকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ। রবিবার (১৩ মার্চ) বিকেলে ফতুল্লা মডেল থানার সামনে থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরআগে গত শুক্রবার সাব্বির নামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় সোহেলসহ সাত জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, গত শুক্রবার রাত সাড়ে নয়টায় ফতুল্লার পূর্ব শিয়ারচর লালখার নাসিমের বাড়ির ভাড়াটিয়া ফাইজুল ইসলামের পুত্র সাব্বিরকে (২৬) কুপিয়ে আহত করে ফতুল্লার রামারবাগ এলাকার ইস্রাফিলেট পুত্র ইমন, অলির পুত্র সোহেল, সেলিমের পুত্র রাজু, কুতুবআইল এলাকার হাসান, মেহেদী, রমজান ও জান্নতসহ আরো ৫/৬জন সন্ত্রাসী।
এদের মধ্যে রবিবার সোহেলকে গ্রেপ্তার করেছেন ফতুল্লা থানা পুলিশ। সোহেল এরআগে ঢাকা ডিবিতে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়েছিল।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 