রবিবার, ১৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা নেয়ার বিষয়টি চালু রয়েছে - ত্রাণ প্রতিমন্ত্রী
৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা নেয়ার বিষয়টি চালু রয়েছে - ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, সরকার গৃহীত পদক্ষেপের ফলে করোনাকালে সারাদেশে একটি মানুষও খাদ্যে কষ্ট পায়নি, এমনকি যারা চাইতে পারে না তাদের জন্যও ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৩৩৩ নম্বর চালু করা হয় । এই নম্বরে ফোন করলেই খাদ্য সহায়তা তাদের বাড়িতে পৌঁছে গেছে। এখনও পর্যন্ত ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তার বিষয়টি চালু রয়েছে ।
আজ ঢাকায় তেজগাঁওয়ে কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি) শ্রমিক ইউনিয়ন আয়োজিত সিএসডিতে কর্মরত শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক নিয়ন্ত্রণ ও দুর্যোগে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য আমরা ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) করার উদ্যোগ নিয়েছি। তেজগাঁওয়ে এক একর জায়গা বরাদ্দ দেয়া হয়েছে । সেখানে এনইওসিটি প্রতিষ্ঠা করা হবে । বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় রোল মডেল হয়েছে, কারণ সরকার, সব রাষ্ট্রযন্ত্র, সাধারণ মানুষ ও প্রায় ৪২ লাখ স্বেচ্ছাসেবক একসঙ্গে কাজ করেছে।
এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 