শনিবার, ২১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | পাবনা | রাজশাহী | শিরোনাম » চাটমোহরে নিখোঁজের দু’দিন পর কিশোরের লাশ উদ্ধার
চাটমোহরে নিখোঁজের দু’দিন পর কিশোরের লাশ উদ্ধার
![]()
নিখোঁজের দু’দিন পর পাবনার চাটমোহরের হান্ডিয়াল থেকে ইমন হাসান (১৬) নামে এক কিশোরের এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইমন পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিল।
নিহত ইমন হাসান চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের জাকির হোসেনের ছেলে। পরিবারের দাবি, তার সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের জন্য ইমনকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালে চাটমোহর-মান্নাননগর সড়কের হান্ডিয়াল দরাপপুর ব্রিজের পাশে বিলের পানিতে একজনের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হবে বলে জানা গেছে।
ইমন হাসানের বাবা জাকির হোসেন বলেন, ‘গত বুধবার (১৮ আগস্ট) সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাত দশটার দিকে হান্ডিয়াল মান্নাননগর থেকে চারজন যাত্রী ভাড়া নিয়ে চাটমোহরের উদ্দশ্যে রওনা হয়। তারপর থেকে ইমনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোনও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরী করি। লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি লাশটি আমার ছেলে ইমনের।’
এ বিষয়ে চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজিব শাহরীন বলেন, উদ্ধারকৃত লাশ নিখোঁজ সিএনজি অটোরিকশা চালক ইমনের। তার পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেছেন। দড়ি দিয়ে তার হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 