মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | শিরোনাম » ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে সর্বনিম্ন মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এটাই গত আড়াই মাসে ময়মনসিংহে মেডিকেলে সর্বনিম্ন মৃত্যু।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। এ নিয়ে গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।
করোনা উপসর্গে নিয়ে মারা যাওয়া ব্যক্তি হলেন, ময়মনসিংহ সদরের আব্দুল খালেক (৫২)।
ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৭ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৪ জন হাসপাতাল ছেড়ে গেছেন।
সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪০৭ টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 