শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বাংলাদেশ অচিরেই সমৃদ্ধিশালী উন্নত দেশে পরিণত হবে: কৃষিমন্ত্রী
বাংলাদেশ অচিরেই সমৃদ্ধিশালী উন্নত দেশে পরিণত হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করা হচ্ছে যাতে কৃষিকাজ লাভজনক হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করা হচ্ছে। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধিশালী উন্নত দেশে পরিণত হবে।
এনবিআর যাতে পোলট্রি, ফিস ও ডেইরিশিল্পকে শিল্প খাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে- সে বিষয়ে কাজ চলছে বলে জানান ড. আবদুর রাজ্জাক।
শনিবার (১২ মার্চ) গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা এবং কোলতিয়া গ্রামে মৎস্য ও পোল্ট্রি খামার এবং বোরো ধান ক্ষেত পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু। একই সঙ্গে তারা খামারি ও চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, এফএওর এডিজি জং-জিন কিম, এপিআরসি কনফারেন্স সেক্রেটারি শ্রীধর ধর্মপুরী, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, গাজীপুরের জেলা প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এফএওর ডিজি কিউ দোংয়ু চাষিদের সঙ্গে কথা বলেন ও তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন।
এ সময় বিজ্ঞানভিত্তিক চাষাবাদের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশি সাহায্য আনার ব্যাপারে এফএও সহায়তা করবে বলে জানান তিনি।
নিজের ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে ডিজি বলেন, আমার জন্ম চীনের গ্রামে। ছোটবেলায় আমিও প্রায় এ রকম গ্রামেই বেড়ে উঠেছি। আমি আশা করি, আগামী ১০-১৫ বছরের মধ্যে বাংলাদেশ চীনের মতো উন্নত হবে।




ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিল ফ্রেশ টিস্যু
অনলাইনে কোরবানির পশু কিনে পছন্দ না হলে টাকা ফেরত পাবেন ক্রেতা
এ পর্যন্ত ২২ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের মান সুরক্ষা ও কৃষিখাতের সহযোগিতায় ঢাকায় ইউএসডিএ ও এপিএএআরআই’র টাস্ক ফোর্স টীম
স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা
কমবে সোনার দাম
শিক্ষাখাতে বরাদ্ধ ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা
চায়নার সাথে বাণিজ্য ব্যবধান কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই - বাণিজ্যমন্ত্রী
ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট 