শনিবার, ১২ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নরসিংদি | শিরোনাম » ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত, আহত ৫
ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত, আহত ৫
![]()
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (১১ মার্চ) রাত দেড়টার দিকে পলাশের ঘোড়াশাল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন শিবপুরের দত্তেরগাও এলাকার মো. ইউসুফ আলী (৩০)। আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দত্তেরগাও এলাকার মৃত আবু হানিফার ছেলে মোকাররকম মিয়া (২৬), মাসুম মিয়ার ছেলে মো. রেদুয়ান (০৯), মো. আবদুল্লাহ (১২) এবং পলাশের চরসিন্দুর এলাকার মৃত আনিস মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। ট্রেন দ্রুতগতিতে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং পাঁচজন গুরুতর আহত হয়। রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে এবং রেলওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, প্রাইভেটকারে থাকা ছয়জনের একজন বিদেশগামী ছিলেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই বিদেশগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। রেলক্রসিংটি অরক্ষিত ছিল বলে জানা গেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 