শুক্রবার, ১১ মার্চ ২০২২
প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য | খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » যশোরে ২১ হাজার ৮৩১ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
যশোরে ২১ হাজার ৮৩১ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

চলতি মওসুমে জেলার আট উপজেলায় ২১ হাজার ৮৩১ টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ২০২১-২০২২ মওসুমে জেলার আট উপজেলায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৮৩১ টন পেঁয়াজ। উপজেলাওয়ারী : যশোর সদর উপজেলায় ১৫০ হেক্টর, মনিরামপুর উপজেলায় ৩৩০ হেক্টর, শার্শা উপজেলায় ২১০ হেক্টর, ঝিকরগাছা উপজেলায় ৫৪০ হেক্টর, চৌগাছা উপজেলায় ৪৬০ হেক্টর, কেশবপুর উপজেলায় ১২০ হেক্টর, বাঘারপাড়া উপজেলায় ৭০ হাজার হেক্টর এবং অভয়নগর উপজেলায় ৩০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক দীপংকর দাশ জানান, এ জেলায় প্রতি বছর পেঁয়াজের ফলন ভালো হয়ে থাকে। বাংলাদেশ কৃষি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কৃষকদের পেঁয়াজ চাষের জন্য কৃষি লোন প্রদান করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে পেঁয়াজ চাষে সব ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে বলে তিনি জানান।




ক্যানসার হাসপাতালে আলট্রাসাউন্ড মেশিন দিল ফ্রেশ টিস্যু
অনলাইনে কোরবানির পশু কিনে পছন্দ না হলে টাকা ফেরত পাবেন ক্রেতা
এ পর্যন্ত ২২ হাজার হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে : কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের মান সুরক্ষা ও কৃষিখাতের সহযোগিতায় ঢাকায় ইউএসডিএ ও এপিএএআরআই’র টাস্ক ফোর্স টীম
স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা
কমবে সোনার দাম
শিক্ষাখাতে বরাদ্ধ ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা
চায়নার সাথে বাণিজ্য ব্যবধান কমাতে রপ্তানি বৃদ্ধির বিকল্প নেই - বাণিজ্যমন্ত্রী
ইকনোমিক জোনে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
৭৮৬ কোটি থেকে পৌনে ৭ লাখ কোটি টাকার বাজেট 