বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | রূপগঞ্জ | শিরোনাম » রূপগঞ্জের কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
রূপগঞ্জের কাউন্সিলরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
![]()
জ্ঞাত আয় বহির্ভূত সাড়ে সাত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের উপপরিচালক অজয় কুমার সাহা এই কাউন্সিলরের বিরুদ্ধে মামলার অনুমোদন চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে কমিশন মামলা করার অনুমোদন দেয়।
দুদক সূত্রে জানা গেছে, আজ-কালের মধ্যে যেকোনো সময় মামলাটি করা হতে পারে।
দুদকের অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিন কোটি ৮৫ লাখ ৬২ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, এছাড়া পাঁচ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ১১২ টাকার অবৈধ সম্পদ রয়েছে। সংস্থটি অনুসন্ধানে তার নামে মোট সাত কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ১১২ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 