বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

নাটোরে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার (৯ মার্চ) মধ্যরাতে নাটোরের লালপুর উপজেলার খোকড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব নাটোর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ গত ১৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য ডেকে পাঠান। ছাত্রীটি এলে ফাঁকা মাদ্রাসায় অধ্যক্ষ নিজ অফিসে তাকে ডেকে আনেন। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালান়। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তিনি ওই ছাত্রীকে ছেড়ে দেন।
ওই দিন অধ্যক্ষকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় মামলা করে নির্যাতিত ছাত্রীর পরিবার। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করা হয় বলে জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্তকে বড়াইগ্রাম থানায় সোর্পদ করা হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 