মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ফতুল্লায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ফতুল্লায় দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক জুয়েল ওরফে জুয়েল স্যার (৫০) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় তাকে ফতুল্লা থানার নতুন কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহৃত স্কুল ছাত্রী (১৫) কে।
গ্রেপ্তারকৃত জুয়েল ওরফে জুয়েল গাইবান্ধা জেলার হাট লক্ষিপুর থানার গোবিন্দপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ও ফতুল্লা মডেল থানার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড়স্থ ডাঃ আলতাফ ভিলার ছয় তলার ভাড়াটিয়া।
তিনি নিজেকে মাসদাইর গর্ভমেন্ট গার্লস স্কুল সংলগ্ন উইনডোর কোচিং সেন্টারের কর্ণধার পরিচয় দিয়ে নিজের নাম ফিরোজ শাহ জুয়েল বলে জানান । একই সাথে জুয়েল কোচিং বললেই সকলেই চিনেন বলে জানান।
ছাত্রীটির মা জানায়, তার মেয়ে দশম শ্রেনীর ছাত্রী। গ্রেপ্তারকৃত জুয়েল স্যারের কোচিংয়ে তার মেয়ে কোচিং করতো। সময়-অসময়ে জুয়েল তার মেয়েকে পড়ার কথা বলে কোচিং সেন্টারে নিয়ে আসতো। এক পর্যায়ে তার মেয়েকে কৌশলে ডেকে এনে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে অপহরন করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, সোমবার স্কুল ছাত্রীটিকে কৌশলে বাসা থেকে কোচিং সেন্টারের শিক্ষক অপহরন করে নিয়ে যায়।
এ ঘটনায় স্কুল ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে অপহরনের অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল কে নতুন কোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 