মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » আচারের কৌটায় মাদক পাচার, গ্রেফতার মাদক ব্যবসায়ী
আচারের কৌটায় মাদক পাচার, গ্রেফতার মাদক ব্যবসায়ী

রাজধানীর কদমতলীতে অভিনব কায়দায় আচারের কৌটায় করে মাদক পাচারের সময় জাহিদুল আলম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় এক কেজি অবৈধ মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ৫ হাজার ১৩ ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ৫ কোটি ২ লাখ টাকা।
মঙ্গলবার (৮ মার্চ) র্যাব-১-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
তিনি বলেন, কদমতলী এলাকায় আইসের বড় একটি চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিনব কায়দায় আচারের কৌটায় রাখা এক কেজি আইসসহ জাহিদুল আলম নামে এক মাদককারবারিকে গ্রেফতার করে র্যাব । জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ৫ কোটি ২ লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে ৫ হাজার ১৩ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
গ্রেফতার জাহিদুল পেশাদার মাদককারবারি। কক্সবাজারের টেকনাফ থেকে বিভিন্ন সময় অভিনব কৌশলে মাদক আইস ও ইয়াবা নিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 