মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » আটকেপড়া ২৮ নাবিক দেশে ফিরছেন বুধবার
আটকেপড়া ২৮ নাবিক দেশে ফিরছেন বুধবার

ইউক্রেনে আটকেপড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক রোমানিয়ার রাজধানী বোখারেস্ট থেকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় দেশের উদ্দেশে রওনা দেবেন। তারা আগামীকাল বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত মোহাম্মাদ হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়াতে একটি বাংকারের ফ্রিজারে রয়েছে, সেটি সুবিধাজনক সময় দেশে ফিরিয়ে আনা হবে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) উপ মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ বাংলাদেশ সময় রাত ১০টায় রোমানিয়া থেকে বিশেষ একটি বিমানে করে ২৮ নাবিককে ঢাকায় নিয়ে আসা হবে। সব কিছু ঠিক থাকলে তারা আগামীকাল দুপুরে ঢাকায় ল্যান্ড করবেন। তবে নিহত হাদিসুরের মরদেহ এখনো রোমানিয়াতে রয়েছে। সেটা পরে আনা হবে।
এর আগে রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছান ২৮ নাবিক। রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করছেন তারা।
বিএসসি জাহাজ বাংলার সমৃদ্ধি গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে এটি আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকরা জাহাজেই ছিলেন। ২ মার্চ একটি রকেট হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মারা যান।
আটকেপড়া নাবিকদের দেশে ফেরার ব্যবস্থা করছে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস। এ ছাড়া ইউক্রেনের আটকে থাকা ১০ বাংলাদেশির একজন পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদের খোঁজ রাখছে পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস। অন্য খোঁজ পাওয়া পাঁচজন ইউক্রেনের জেলে থাকায়, তাদের উদ্ধারে সময় লাগবে বলে জানিয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 