সোমবার, ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যুক্তরাষ্ট্রে টর্নোডোয় ৬ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রে টর্নোডোয় ৬ জনের প্রাণহানি
![]()
যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের ম্যাডিসন কাউন্টিতে শনিবার টর্নোডোর আঘাতে ছয় জন মারা গেছে। এদের মধ্যে চারজন প্রাপ্ত বয়স্ক এবং দুজন শিশু রয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।
কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, টর্নেডোয় আরো চারজন আহত হয়েছে। এছাড়া বাড়িঘর ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
ডায়োজেনেস আয়লা বলেন, দীর্ঘ সময়ের মধ্যে এটি ছিল ভয়াবহ ঝড়। এর প্রভাব থাকবে বহুবছর।
জাতীয় আবহাওয়া সার্ভিস বলছে, ঝড়টি মধ্য আইওয়া ছেড়ে পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। রোববার তাদের সার্ভে টিম ক্ষয়ক্ষতি নিরূপনে সবকিছু খতিয়ে দেখবে। এদিকে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান আয়লা।
আইওয়া গভর্ণর কিম রেনল্ডস ম্যাডিসন কাউন্টিতে দুর্যোগ অবস্থা ঘোষণা করেছেন।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 