সোমবার, ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » নাটোরে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ তিন চোর গ্রেফতার
নাটোরে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ তিন চোর গ্রেফতার

নাটোরের বিভিন্ন স্থান থেকে ১৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। নাটোরের গুরুদাসপুর ও সিংড়া এবং পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় শাখাওয়াত হোসেন পলাশ, আল আমিন হিরা ও নির্মল কুমার সরকারকে। ৩ জনের কাছ থেকে প্রথমে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে আটককৃত ৩ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোরের বিভিন্ন স্থান থেকে আরও ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের রোববার (৬ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আর উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো আদালতে সোপর্দ করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 