সোমবার, ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ৭ই মার্চের ভাষণ সংগ্রামীদের অনুপ্রেরণা
৭ই মার্চের ভাষণ সংগ্রামীদের অনুপ্রেরণা
![]()
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ৭ মার্চের ভাষণ একটি অমর কবিতা, অবিনাশী গান। মুক্তিপাগল বাঙালি জাতিকে এ ভাষণ উদ্বেলিত করেছে, আন্দোলিত করেছে, গন্তব্যের পথরেখা নির্দেশ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভাষণ যুগে যুগে সংগ্রামীদের অনুপ্রেরণা যোগায়।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ ভাষণ ৫৬ হাজার বর্গমাইল জুড়ে দ্রোহের আগুন জ্বালিয়েছিল, আজও এ ভাষণ মানুষের মনে সাহসের সঞ্চার করে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের পথ দেখায়।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার জন্য তাঁরই যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে; উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে চলা এ দেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, মোশাররফ হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 