রবিবার, ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের শ্রদ্ধা
![]()
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনারবৃন্দ আজ রোববার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় নবনিযুক্ত নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মোঃ আলমগীর, মোঃ আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এবং গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
শ্রদ্ধা নিবেদন করার পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার বলেন, এখনই ভবিষ্যৎ বাণী করা যাবে না। আমরা একটি কমিশন হিসেবে মাত্র দায়িত্ব নিয়েছি। আমাদের আরও সময় দিন। একটু সময় গড়ানোর পর যথাসময়ে আমরা এ ব্যাপারে জানাতে পারবো।




গোপালগঞ্জে ৩টি ইটভাটা উচ্ছেদ : জরিমানা আদায়
পদ্মা সেতু পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রামের সাড়ে ৩শ’ আ’লীগ নেতা কর্মীর শ্রদ্ধা
উন্নয়নের দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা - নৌপরিবহন প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত ২৫
গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে স্পীকারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধা 