সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ভূমি মন্ত্রণালয় ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত
ভূমি মন্ত্রণালয় ও ডাচ বাংলা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২১: আজ সোমবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যেকোনো ভূমিসেবার ফি অনলাইনে প্রদানের সুবিধার্থে ভূমি মন্ত্রণালয় এবং এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস) সেবা প্রদানকারী ব্র্যান্ড রকেট-এর মালিকানা প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ ।
ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস এবং ডাচ বাংলা ব্যাংক-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মোশাররফ হোসাইন। এসময় উপস্থিত ছিলেন ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেল-প্রধান ড. মো: জাহিদ হোসেন পনির, পিএএ সহ ডাচ বাংলা ব্যাঙ্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত ২৪ মে সোমবার ২০২১ তারিখে দেশে অন্যান্য এমএফসি সেবাদানকারী প্রতিষ্ঠান উপায়, নগদ ও বিকাশ-এর সাথেও ভূমি মন্ত্রণালয় চুক্তি স্বাক্ষর করে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 