শুক্রবার, ৪ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | মাদারীপুর | শিরোনাম » প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে কটূক্তি, আইনজীবী গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে কটূক্তি, আইনজীবী গ্রেপ্তার
![]()
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও এমপি নিক্সন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করায় শাহনেওয়াজ হাসান (৪০) নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা কোর্টপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নামের একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে ব্যাঙ্গ চিত্র তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা লেখা হয়। এসব পোস্ট অ্যাডভোকেট শাহনেওয়াজ হাসান তার আইডি থেকে শেয়ার করেন।
এ ঘটনায় মেহেদী হাসান চন্দন নামের এমপির নিক্সন চৌধুরীর এক সমর্থক বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিপ্লব সংবাদমাধ্যমকে বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 