বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » প্রথমবার একসঙ্গে রণবীর-শ্রদ্ধা
প্রথমবার একসঙ্গে রণবীর-শ্রদ্ধা

নামহীন সিনেমায় বলিউডে নতুন জুটি রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর।
বলিউড স্টার রণবীর কাপুর। ইতোমধ্যেই বলিউডে তিনি প্রমাণ করেছেন তার অভিনয়ের দক্ষতা। তবে অন্যদিকে প্রায় সব সহ-অভিনেত্রীদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি।
এবার প্রথমবারের মতো রণবীর জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ‘লাভ পেয়ার কা পঞ্চনামা’ খ্যাত পরিচালক লাভ রঞ্জনের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই দুই তারকা।
শুধু রণবীর শ্রদ্ধাই নয় এই ছবিতে তাদের সঙ্গে আরও অভিনয় করতে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া এবং বনি কাপুরকে। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি নতুন এই জুটির আসন্ন সিনেমার তারিখ ও প্রকাশ করা হয়েছে ইতোমধ্যে। জানা গেছে আসন্ন বছরের ৮ মার্চ মুক্তি পাবে এই সিনেমা। যদিও সব ঠিক থাকলেও এখনো নামই ঠিক করা হয়নি তাদের নতুন এই চলচ্চিত্রের।
বর্তমানে রণবীর ভক্তরা অপেক্ষা করছে তার আসন্ন সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’র। ‘ব্রহ্মাস্ত্র’ চলচ্চিত্রে রণবীরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রেমিকা আলিয়া ভাটকে। অন্যদিকে তার আরেক সিনেমা ‘শমসেরা’তে তার বিপরীতে রয়েছে বানী কাপুর। এ ছাড়া শ্রদ্ধা কাপুর ও ব্যস্ত রয়েছেন তার হাতে থাকা বেশকিছু সিনেমা মিয়ে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 