বুধবার, ২ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » অবৈধ ইটভাটা বন্ধে লিগ্যাল নোটিশ
অবৈধ ইটভাটা বন্ধে লিগ্যাল নোটিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯টি অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ।
বুধবার (২ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী এ.কিউ. এম সোহেল রানা আজ ডাকযোগে এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন।
অ্যাডভোকেট এ কিউ. এম সোহেল রানা বাসস’কে জানান, ‘জনস্বার্থে এ নোটিশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক (পরিবেশ অধিদপ্তর)কে এই নোটিশ প্রেরণ করেছি।
অ্যাডভোকেট এ.কিউ. এম সোহেল রানা জানান, গত ১৫ ফেব্রুয়ারি একটি ইংরেজি জাতীয় দৈনিকে অবৈধ ইটভাটা বিষয়ে একটি প্রতিবেদনের বিষয় উল্লেখ করে জনস্বার্থে অবৈধ ইটভাটা বন্ধে সংশ্লিষ্টদের প্রতি এ নোটিশ দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট এ.কিউ. এম সোহেল রানা বলেন, নোটিশ প্রাপ্তির পাঁচ কর্মদিবসের মধ্যে অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 