মঙ্গলবার, ১ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » যুক্তরাষ্ট্রের গির্জায় পিতার গুলিতে ৩ শিশু নিহত, নিজের আত্মহত্যা
যুক্তরাষ্ট্রের গির্জায় পিতার গুলিতে ৩ শিশু নিহত, নিজের আত্মহত্যা
![]()
যুক্তরাষ্ট্রের একটি গির্জায় সোমবার বাবার ছোড়া গুলিতে তার তিন শিশু নিহত হয়েছে। পরে সে নিজে গুলি করে আত্মহত্যা করে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
এদিকে ক্যালিফোর্নিয়ার সাক্রেমান্টর কাছে ওই ঘটনায় পঞ্চম এক ব্যক্তি মারা গেছে। ওই ব্যক্তি আত্মীয় ছিলেন কিনা তা জানা যায়নি। তবে পুলিশ জানায় এটি একটি ‘পারিবারিক ঘটনা’ ছিল।
সাক্রেমান্ট কাউন্টি শেরিফের দপ্তরের সার্জেন্ট রড গ্রাসম্যান সাংবাদিকদের বলেন, নিহত তিন শিশুর সকলের বয়স ১৫ বছরের কম।
তিনি বলেন, ‘আজ বিকেল ৫:০৭টায় আমাদেরকে জানানো হয় যে ওই গির্জার ভিতরে গুলির ঘটনা ঘটেছে।’
‘আমরা সেখান থেকে বয়স্ক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি। সে গুলি করে ১৫ বছরের কম বয়সের তার তিন শিশুকে হত্যা করে। পরে সেও আত্মহত্যা করে।
‘সেখানে মারা যাওয়া পঞ্চম ব্যক্তি তাদের আত্মীয় কিনা তা আমি জানিনা।’
পুলিশ জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায়শই এ ধরনের হত্যার ঘটনা ঘটে থাকে।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 