সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ’
‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ’
![]()
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে। এ যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কী না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওটা আলোচনা হয়েছে। আমরা অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি।’
‘ডেফিনেটলি আমরা যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। এটা আলোচনা হয়েছে এবং ফরেন মিনিস্ট্রি বা সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, এটা একটু অবজার্ভ করার নির্দেশ দেওয়া হয়েছে আরও দু-একদিন।’
তিনি বলেন, ‘পোল্যান্ড এবং রোমানিয়াতে আমাদের যারা অ্যাম্বাসেডর আছেন তারা অলরেডি ওয়াচ করছে, কী হচ্ছে। এখানে বাংলাদেশিদের কী অবস্থা, তারা আপডেট দিচ্ছে।’
বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কী না- জানতে চাইলে বলেন, ‘সব জিনিসই তারা পর্যবেক্ষণ করছে। আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 