রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘বাংলা ভাষায় কথা বলে আমরা কেন এগিয়ে যাব না’
‘বাংলা ভাষায় কথা বলে আমরা কেন এগিয়ে যাব না’
![]()
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে উদ্দেশ করে বলেছেন, তথ্য নিয়মিত দিতে হবে। সকালের ডাটা বিকেলে দিলে হবে না।
এ সময় তিনি বাংলা ব্যবহারে জোর দেন। বলেন, বাংলা ভাষায় কথা বলে আমরা কেন এগিয়ে যাব না। ইংরেজি ভাষায় কথা না বলেও চীন-রাশিয়া পৃথিবীর সবকিছু জয় করছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) নগরীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, দিনদিন বিবিএস এর গুরুত্ব বাড়ছে। ডাটাই বড় দানব। দানব সম্পদও দিতে পারে হত্যাও করতে পারে। যদিও জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি। সেন্সাস নিয়ে সমস্যায় পড়েছি। উদ্দেশ আমাদের সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তবে আশা করি মার্চ ও এপ্রিল মাসে জনশুমারি নিয়ে আশার আলো দেখব।
তিনি বলেন, রাশিয়া-চীনে কয়জন ইংরেজি ভাষায় কথা বলে? ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই তারা। তবে কেনইবা আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাব না।
মন্ত্রী আরও বলেন, ভাষার ব্যবহার বাংলায় হতে হবে। কেন ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে হবে। জাপান, রাশিয়া, চীন কয়টা বাংলা বলে। ইংরেজি ভাষায় কথা না বলেও পাহাড় সমুদ্রসহ পৃথিবীর সবকিছু জয় করছে চীন-রাশিয়া। কেউ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ইংরেজি ছাড়া চলে না। ইংরেজি ভাষায় ৭০ ভাগ শব্দ ল্যাটিন। ইংরেজি ভাষা পরের ওপর নির্ভরশীল। আমরা চাপ অব্যাহত রাখব বাংলা প্রচলনে। নিজেকে বাঙালি বলতে লজ্জা কি?
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 