রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
![]()
“গুনগত পরিসংখ্যান, উন্নত জীবনের সোপান” এ সেøাগানকে সামনে রেখে নড়াইলে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবীর, সদর উপজেলা পরিসংখ্যান অফিস মোঃ সাইদুর রহমান প্রমূখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 